ঢাকা    বুধবার, ১৮ মার্চ ২০২৬
ঢাকা    বুধবার, ১৮ মার্চ ২০২৬
ভোরবেলা

নারায়ণগঞ্জে মা চক্ষু হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে মা চক্ষু হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্রাট সিকদার :

   পবিত্র রমজান মাসের আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের চেতনা ধারণ করে এক মিলনমেলায় পরিণত হয় মা চক্ষু হাসপাতাল-এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল।

মঙ্গলবার (১৭ মার্চ) নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া বি.বি. রোডের সুগন্ধা প্লাস, ঢাকা ব্যাংকের গলি সিটি লাইফের পাশে একতা সাইনের ৩য় তলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানস্থলটি বিকেলের আগ থেকেই অতিথিদের পদচারণায় মুখর হয়ে ওঠে। ইফতারের পূর্বমুহূর্তে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মাঝে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। পরে আজানের সাথে সাথে সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মা চক্ষু হাসপাতালের চেয়ারম্যান কাউসার আলম, ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলমগীর হোসেন, পরিচালক আব্দুল বাতেন মিন্টু, মতলব বার্তা-এর প্রকাশক ও সম্পাদক মোঃ টারজান মিয়া এবং ভারপ্রাপ্ত সম্পাদক এমএ হানিফ। এছাড়াও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, এই মাস শুধু রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানবিকতা, সহমর্মিতা, দানশীলতা ও আত্মসংযমের এক মহৎ প্রশিক্ষণ। সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও সহনশীলতা বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি শুধু চিকিৎসাসেবাই নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও নিজেদের সম্পৃক্ত রাখতে সচেষ্ট। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে এমন ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে সহকর্মী ও বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং একে অপরের প্রতি ভালোবাসা ও সহযোগিতার মনোভাব জাগ্রত করাই তাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একসাথে ইফতারে অংশগ্রহণের মাধ্যমে ভ্রাতৃত্বের যে বন্ধন সৃষ্টি হয়েছে, তা ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

বুধবার, ১৮ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে মা চক্ষু হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত