ঢাকা    বুধবার, ১১ মার্চ ২০২৬
ঢাকা    বুধবার, ১১ মার্চ ২০২৬
ভোরবেলা

সারাবাংলা

সূর্য তরুণ সংগঠন ও সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরন 

সাহাদাত হোসেনঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে সূর্য তরুণ সংগঠন ও সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।২৫ ফেব্রুয়ারি বুধবার দিনবর প্যাকেজিং কাজ সম্পন্ন করে সংগঠনের স্বেচ্ছাসেবীরা রাতের অন্ধকারে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন। একটি প্যাকেজিংয়ে ছিল ডাল, তেল, ছোলা, আলু, পেয়াজ  খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।এ সময় সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূর্য তরুণ সংগঠন ও সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরন