প্রিন্ট এর তারিখ : ১৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জ ইন্টারনেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ
||
সম্রাট সিকদার : পবিত্র রমজান মাস উপলক্ষে নারায়ণগঞ্জ ইন্টারনেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।রবিবার (১৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় পাঁচশত পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ইন্টারনেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব এম কে হাসান বিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মো. শাহজাহান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ মাসুদ, সদর থানা সভাপতি তারিক হাসান তুর্য, ফতুল্লা থানা ইন্টারনেট সোসাইটির সহ-সভাপতি মীর বরকত, কার্যকরী সদস্য গোলাম মর্তুজা, সজিব মাহমুদ, সাইফ সুমন, জাফরসহ অন্যান্যরা।এ সময় প্রধান অতিথি এম কে হাসান বিপু বলেন, “রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার মাস। সমাজের বিত্তবান মানুষ যদি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সমাজে বৈষম্য অনেকটাই কমে আসবে। নারায়ণগঞ্জ ইন্টারনেট সমিতি সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার চেষ্টা করে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”তিনি আরো বলেন, ইন্টারনেট ব্যবসায়ীরা যেমন গ্রাহকদের সেবা দিয়ে আসছেন, তেমনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েও সামাজিক দায়িত্ব পালন করছেন। এর আগেও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তারা সামাজিক দায়বদ্ধতা পালন করেছেন।জেলা সহ-সভাপতি মো. শাহজাহান বলেন, সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ইফতার ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।ইফতার বিতরণ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন।পরে মাগরিবের আজানের আগে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয় এবং উপস্থিত সকলেই একসঙ্গে ইফতার গ্রহণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত