প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে মতলব উত্তরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার এ কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।তিনি বলেন, “বিএনপির ৪৮ বছরের পথচলা গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। দলের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও মানুষের প্রতি দায়িত্বশীল আচরণের মাধ্যমেই আগামীর শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সভাপতি বোরহান উদ্দিন ফরাজী, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল গণি তপাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামিউল বাশার ও সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, পৌর যুবদলের আহ্বায়ক মো. উজ্জ্বল ফরাজী ও সদস্য সচিব আশরাফুল আলম সরকার।এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন এবং উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকারসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভাকে ঘিরে ছেংগারচর সরকারি কলেজ মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।পরে র্যালি ও আলোচনা সভা শেষে ছেংগারচর সরকারি কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন বিএনপির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত ভোরবেলা