প্রিন্ট এর তারিখ : ১৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
মেসির বাবা জর্জ মেসি আর নেই
স্পোর্টস ডেস্ক ||
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের প্রতিনিধি জর্জ মেসি আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।শনিবার ৮ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আর্জেন্টিনার রোসারিও শহরের একটি চিকিৎসাকেন্দ্রে শুক্রবার রাতে জর্জ মেসির মৃত্যু হয়। তিনি চিকিৎসাধীন ছিলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটাচ্ছিলেন।লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে জর্জ মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মেসির শৈশব ও ক্যারিয়ারের শুরুর দিক থেকে তিনি ছেলের পাশে ছিলেন এবং পরবর্তীতে তাঁর এজেন্ট ও ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।জর্জ মেসির মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন ভক্তরা।
সম্পাদক ও প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত ভোরবেলা