প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
জনগনের সেবক হয়ে কাজ করতে চান জনি সিকদার
সাহাদাত হোসেন ||
সাহাদাত হোসেনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তরুণ ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী জনি সিকদার।তিনি বলেন, দীর্ঘ পাঁচটি বছর আমি আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম আপনারা যদি আবারো আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দেন তাহলে ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থানের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। পাশাপাশি সরকারি সেবার সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়েও তিনি আন্তরিকভাবে কাজ করবেন।জনি সিকদার আরও বলেন, আমি জনগণের প্রতিনিধি হয়ে মানুষের সুখ-দুঃখের পাশে থাকতে চাই। ওয়ার্ডের প্রতিটি নাগরিকের মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, সুন্দর ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত