প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অধ্যাপক ডা. শামীম আহমেদ
||
মতলব উত্তর প্রতিনিধি :চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়-এর এডহক ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ডা. শামীম আহমেদ।এ উপলক্ষে মঙ্গলবার (৯ জুন) নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ-এর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। এ সময় কলেজের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।অধ্যাপক ডা. শামীম আহমেদ বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর মেডিসিন অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি চাঁদপুর জেলা বিএনপি-এর সিনিয়র সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন। চিকিৎসা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদান বিভিন্ন মহলে প্রশংসিত।শুভেচ্ছা বিনিময়কালে কলেজের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অধ্যাপক ডা. শামীম আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সার্বিক সাফল্য কামনা করেন।কলেজ কর্তৃপক্ষের মতে, একজন খ্যাতিমান চিকিৎসক ও শিক্ষাবিদ হিসেবে তাঁর অভিজ্ঞতা এবং নেতৃত্ব বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা।
প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত