প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
ছেংগারচর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মোঃ শাকিল খান
||
ইসমাইল খান টিটু:পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছেংগারচর পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শাকিল খান।এক শুভেচ্ছা বার্তায় মোঃ শাকিল খান বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক এটাই আমার প্রত্যাশা।এ সময় মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শাকিল খান,চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ডঃ জালাল উদ্দিনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তিনি দেশ ও জাতির কল্যাণে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।মোঃ শাকিল খান আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আটটা মাগফেরাত কামনা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।
প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত