প্রিন্ট এর তারিখ : ০৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-বিদেশের মুসলমানদের শুভেচ্ছা জানালেন গোলাম মহিউদ্দিন
||
ইসমাইল খান টিটু:পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী সাবেক ছাত্রনেতা এবং মতলব উত্তর উপজেলা জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থার ভাইস-চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন।এক শুভেচ্ছা বার্তায় গোলাম মহিউদ্দিন বলেন, মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা ত্যাগ, মহানুভবতা, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.) এর আত্মত্যাগের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকল মুসলমান যেন মানবতার কল্যাণে কাজ করেন এবং সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন সেই আহ্বান জানান তিনি।মানবিক মানুষ গোলাম মহিউদ্দিন আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই সামর্থ্যবানদের উচিত কোরবানির আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করা।গোলাম মহিউদ্দিন মতলব উত্তর উপজেলা দুর্গাপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ সহ দেশ ও প্রবাসে থাকা সকল বাংলাদেশিসহ বিশ্বের মুসলমানদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, শান্তি ও অগ্রগতি কামনা করেন।গোলাম মহিউদ্দিন বলেন, বর্তমান বিশ্বে নানা সংকট ও অস্থিরতার মধ্যেও ঈদুল আযহার শিক্ষা মানুষকে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে পারে। এই পবিত্র উৎসবের মাধ্যমে সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।পরিশেষে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান,ঈদ মোবারক
প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত