প্রিন্ট এর তারিখ : ০৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
স্বপ্নছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হরিনা মসজিদে নামাজের সময়সূচী সম্বলিত ঘড়ি প্রদান
সাহাদাত হোসেন ||
সাহাদাত হোসেন:সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে স্বপ্নছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হরিনা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজের সময়সূচী সম্বলিত একটি ডিজিটাল ঘড়ি প্রদান করা হয়েছে।সম্প্রতি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সদস্যরা মসজিদ কর্তৃপক্ষের কাছে ঘড়িটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ, মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সংগঠনের পক্ষ থেকে মোঃ মাসুম লস্কর জানান, সমাজসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও মুসল্লিদের সুবিধার্থে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।তিনি আরো বলেন আমাদের সমস্ত মানবিক কাজের জন্য যে অর্থ ব্যয় করা হয় তার অধিকাংশ টাকাই আসে প্রবাসীদের হাত ধরে। তাই আপনারা সবাই সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন তারা যেন ভবিষ্যতেও এই মানবিক কাজে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে। মসজিদ কমিটির পক্ষ থেকে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্বপ্নছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত