প্রিন্ট এর তারিখ : ০৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
গাজীপুর জেলা পল্লী চিকিৎসক সমিতির কমিটি উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
||
সম্রাট সিকদার: গাজীপুরে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির গাজীপুর জেলা শাখার উদ্যোগে কমিটি উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ মে) আল কারিম ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ সবুজ আলী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ উজ্জ্বল এমবিবিএস, উপদেষ্টা মন্ডলীর সদস্য বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক আব্দুর রহমান ভূঁইয়া, বৃহত্তর ঢাকা জেলার সভাপতি পল্লী চিকিৎসক এম সাইজ উদ্দিন আহম্মেদ, নরসিংদী জেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক আবুল কালাম জুলহাস, পল্লী চিকিৎসক মোঃ আলী আরশাদ, সাধারণ সম্পাদক, বৃহত্তর ঢাকা জেলা, পল্লী চিকিৎসক মোঃ শাহ আলম চিশতী, সভাপতি, নারায়ণগঞ্জ জেলা পল্লী চিকিৎসক, আবদুল জব্বার, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা পল্লী চিকিৎসক সমিতি এবং পল্লী চিকিৎসক এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শাখার সভাপতি রাকিব আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জাফর সোহেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সার্বিক পরিচালনায় ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ মাসুদ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ আলী, মোঃ রফিজুল ইসলাম (বাঁধন), মোঃ মাইনুল ইসলাম ও রানা মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা পল্লী চিকিৎসকদের অধিকার প্রতিষ্ঠা, ঐক্য সুদৃঢ়করণ এবং সংগঠনের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়
প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত