প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
বর্ধিত সভা সফল করতে আহ্বান, জিএম কাদেরের দূরদর্শী নেতৃত্বে একাত্মতা এমরান হোসেন মিয়ার
||
ইসমাইল খান টিটু :আজ ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য জাতীয় পার্টি-এর বর্ধিত সভা সফল করার লক্ষ্যে সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া।তিনি একইসঙ্গে জিএম কাদের-এর নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও একাত্মতা প্রকাশ করে বলেন, জিএম কাদেরের দূরদর্শী, দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে জাতীয় পার্টি আজ একটি সুসংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাঁর নেতৃত্বে দল নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে।এমরান হোসেন মিয়া আরও বলেন, জিএম কাদেরের নেতৃত্বই দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তিনি বিশ্বাস করেন, চেয়ারম্যানের সঠিক দিকনির্দেশনায় দল ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে।এমরান হোসেন মিয়া উল্লেখ করেন, আসন্ন বর্ধিত সভাটি দলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই দেশের সব পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সভাটি সফল করার জন্য তিনি আন্তরিক আহ্বান জানান।সবশেষে তিনি সকল নেতাকর্মীদের সময়মতো উপস্থিত থেকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সভাকে সফল করার পাশাপাশি চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত