প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ
||
ভোরে ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। মাঝারি মাত্রার ওই ভূমিকম্প রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ২৯ মিনিটে দেশে এই কম্পন অনুভূত হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর রাজ্যের ওয়াংজিংয়ে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার।এদিকে ভারতে ভূমিকম্প আঘাত হানার আগে মিয়ানমারেও ভোরে কম্পন অনুভূত হয়েছে। ইউএসজিএস জানিয়েছে, ভোর ৬টা ৮ মিনিটে ভূমিকম্পটি মিয়ানমারে আঘাত হানে। এর গভীরতা ছিল ১০৭.৮ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাওলেইকে। এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৭।কাছাকাছি অঞ্চলে সামান্য সময়ের ব্যবধানে পর পর দুটি ভূমিকম্প আঘাত হানলেও তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত