প্রিন্ট এর তারিখ : ১৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মতলব উত্তরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নুরুল হক সরকার
||
ইসমাইল খান টিটু:বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেয়র প্রার্থী এবং মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নুরুল হক সরকার।নববর্ষ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এটি শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও চিরায়ত বাঙালি চেতনার প্রতিফলন। এই দিনে আমরা পুরোনো বছরের সকল দুঃখ, গ্লানি ও ব্যর্থতা ভুলে গিয়ে নতুন উদ্যমে পথচলা শুরু করি।মোঃ নুরুল হক সরকার আরও বলেন, বাংলা নববর্ষ আমাদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। দলমত নির্বিশেষে সবাই একসাথে এই উৎসব উদযাপন করে, যা আমাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। আমি বিশ্বাস করি, নববর্ষের এই চেতনা আমাদের সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মোঃ নুরুল হক সরকার বলেন, মতলব উত্তর উপজেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে আমি সবসময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাবো। একজন মেয়র প্রার্থী হিসেবে আমি চাই ছেংগারচর পৌরসভাকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি এই লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো।তিনি দেশের সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, বৈষম্যহীন ও উন্নত সমাজ গড়ে তুলি।শেষে তিনি মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌরসভার সর্বস্তরের জনগণকে আবারও বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।শুভ নববর্ষ ১৪৩৩।
প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত