প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানালেন গোলাম মহিউদ্দিন
||
ইসমাইল খান টিটু :চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও দুর্গাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী সাবেক ছাত্রনেতা এবং মতলব উত্তর উপজেলা জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থার ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন।বাংলা নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির জীবনে এক আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ দিন। এদিনের মাধ্যমে নতুন বছরের সূচনা হয়, যা মানুষের জীবনে নতুন আশা, স্বপ্ন ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। তিনি বলেন, পুরনো বছরের সব গ্লানি ও দুঃখ ভুলে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় বাংলা নববর্ষ।গোলাম মহিউদ্দিন আরও বলেন, নববর্ষ আমাদেরকে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সমাজের সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে মিলেমিশে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে।তিনি আরও উল্লেখ করেন, দেশ ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের উচিত দেশের উন্নয়ন ও মানবকল্যাণে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখা। প্রবাসে থেকেও দেশের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা অটুট রাখার আহ্বান জানান তিনি।সবশেষে গোলাম মহিউদ্দিন দেশ ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশির সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং মতলব উত্তর উপজেলা ও দুর্গাপুর ইউনিয়নের জনগণকে আবারও বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানিয়ে বলেন,শুভ নববর্ষ।
প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত